দৌলতখানে মানব পাচারকারীর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

Share the post
মোঃ রাশেদ খান,দৌলতখান, ভোলা : বিদেশ  যাওয়ার লোভনীয় প্রলোভনে পড়ে  ১০ যুবক সর্বশান্ত
ভোলার  দৌলতখানে মানব পাচারকারী ও আদমব্যবসায়ী নাজিম,মোসলেউদ্দিন, নরুউদ্দিন সহ একটি চক্রের বিরুদ্ধে হয়রানি,বিদেশে নিয়ে নির্যনতন করা ও  অর্থ আত্মসাৎতের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে দৌলতখান প্রেস ক্লাব চত্বরে  সামনে করেছে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা এই মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় মানববন্ধনে দৌলতখান নাজিম,মোসলেউদ্দিন, নুরুউদ্দিন সহ মানব পাচারকারী চক্র ও তার সহযোগী চক্রটির বিচার দাবি করেন। মানব পাচারকারী সদস্য নির্যাতন স্বীকার ভুক্তভোগীরা জানান,ভোলার দৌলতখানে বিদেশে চাকরির প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। দালাল চক্রের প্রতারণায় নিঃস্ব হয়ে পড়েছেন অনেক নিরীহ পরিবার।
প্রতারণার শিকার ভুক্তভোগীরা জানিয়েছেন, মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের বিদেশ পাঠানোর কথা বলা হলেও, পরে সেই টাকা আত্মসাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দালালরা। এমনকি বিদেশ নিয়ে আটকে রেখে জিম্মি করে তাদের কাছ থেকে মোটা অংকের মুক্তি পন আদায় করা হতো।  এই ঘটনার প্রতিবাদে দৌলতখানে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। মানব পাচারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]