দেশে সর্বোচ্চ মৃত্যুর দিনে আক্রান্ত ২৭৪৩

Share the post

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৭৪৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৮ জনে।

রোববার (৭ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১২ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫২টি ল্যাবে আগের নমুনা মিলে পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৩৬টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৭৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৬৯ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৮ জনে।

নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৫৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

একদিন আগে শনিবার (৬ জুন) দেশে নতুন করে আরও ২ হাজার ৬৩৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৩৫ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর।

এর আগে শুক্রবার ২ হাজার ৮২৮ জনের আক্রান্ত ও ৩০ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্হ্য অধিদপ্তর। এই সংখ্যার মাধ্যমে বাংলাদেশ শনাক্তের সংখ্যা বিবেচনায় বিশ্বের শীর্ষ ২০টি দেশের মধ্যে ঢুকে পড়ে।

এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা চার লাখ অতিক্রম করেছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, করোনায় আক্রান্ত হয়ে মোট ৪ লাখ ২ হাজার ৯৪ জন মানুষ মারা গেছেন। আর এ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ৭৪ হাজার ৭২১ জন। সুস্থ হয়েছেন ৩৪ লাখ ১১ হাজার ২৮১ জন।

মহাদেশভিত্তিক বিভাজনে দেখা গেছে, করোনা মহামারিতে সারাবিশ্বে যত মানুষের মৃত্যু হয়েছে তাদের এক চতুর্থাংশ হয়েছে আমেরিকায়। তবে দক্ষিণ আমেরিকায়ও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। করোনাভাইরাস দেখা দেয়ার পর ৫ মাসে এই রোগে যত মানুষের মৃত্যু হয়েছে তা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সংক্রামক ব্যধির একটি ম্যালেরিয়ায় বছরে মোট মৃত্যুর সমান।

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। সেখানে এরই মধ্যে ১ লাখ ১১ হাজার ৬৮৮ জন মানুষ মারা গেছে। এখন ব্রাজিলে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে এবং প্রাণহানিতে দেশটি যুক্তরাজ্যকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে চলে যেতে পারে। যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৪০ হাজার ৪৬৫ জন। আর ব্রজিলে মৃতের সংখ্যা ৩৫ হাজার ২১১ জন।

 গত ২৪ ঘণ্টায়মোট
শনাক্ত ২৭৪৩৬৫৭৬৯
মৃত্যু৪২৮৮৮
সুস্থ৫৭৮১৩৯০৩
পরীক্ষা১৩১৩৬৩৯৭৯৮৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]