দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ সারোয়ার

Share the post

চট্টগ্রাম: দেশে ফিরেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত সারোয়ার হোসেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাতার থেকে দেশে ফিরেই সারোয়ারের ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার।

তিনি একুশে পত্রিকাকে বলেন, সারোয়ারকে চট্টগ্রামে আনার জন্য বায়েজিদ বোস্তামী থানার একটি দল ঢাকায় যাচ্ছে। সারোয়ারের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানান ওসি প্রিটন।

প্রসঙ্গত ২০১১ সালের ৬ জুলাই একে-৪৭ রাইফেলসহ পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ ব্রাহ্মণবাড়িয়া থেকে সারোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সনকে গ্রেপ্তার করে নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। তারা ভারতের কারাগারে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদ আলী খানের সহযোগী হিসেবে পরিচিতি পান।

৬ বছর বন্দি থাকার পর ২০১৭ সালের ৩১ আগস্ট কারাগার থেকে মুক্তি পান সারোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সন। এরপর দুইজনই পালিয়ে কাতার চলে যান। সেখানে বসে নগরের বায়েজিদ বোস্তামী, অক্সিজেন, মুরাদপুর, কুয়াইশ এলাকায় চাঁদাবাজি করার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।

এদিকে কয়েক মাস আগে মারামারির ঘটনায় সারোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সনকে গ্রেপ্তার করে কাতারের পুলিশ। প্রায় দেড় মাস আগে নুরনবী ম্যাক্সনকে দেশে পাঠিয়ে দেয়া হয়। এরপর দেশে ফিরে পলাতক তিনি। অন্যদিকে সারোয়ারকে আজ শনিবার দেশে ফেরত পাঠানোর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে দায়িত্বরত পুলিশ তাকে গ্রেপ্তার করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]