দেখতে খারাপ হওয়ায় চাকরি হয়নি, ৯ বার অস্ত্রপচারে চেহারা পরিবর্তন!

Share the post

চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। কিন্তু দেখতে খারাপ হওয়ায় অনেকেই নাকি তাকে নিয়ে হাসাহাসি করেছিলেন। নিজেকে এভাবে ‘হাসির পাত্র’ হতে দেখে খুবই খারাপ লেগেছিল। আর সেকারণেই প্লাস্টিক সার্জারি। তাও একবারে থামেননি; ৯ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন ভিয়েতনামের যুবক ডো কোয়েইন।

চীনের সঙ্গে সীমান্ত সমস্যার জেরে ভারতে টিকটক বন্ধ। কিন্তু অন্যান্য দেশে তাতে কোনও নিষেধাজ্ঞা নেই। ২৬ বছর বয়সী ডো টিকটক অ্যাকাউন্টে নিজের আগের ছবি এবং ৯টি প্লাস্টিক সার্জারির পর বর্তমান ছবি পোস্ট করেন। আর সেটা দেখার পরই অবাক হয়ে যান নেটিজেনরা। কারণ দু’টি ছবিই ছিল ভিন্ন। এরপরই এই নিয়ে নেটিজেনরা তাকে এই বিষয়ে প্রশ্ন করতে থাকেন।

শেষপর্যন্ত ডো নিজেই সত্যিটাও জানিয়ে দেন। আসলে একটি চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে হাসির পাত্রে পরিণত হয়েছিলেন তিনি। তাকে দেখতে খারাপ হওয়ায় সেখানে উপস্থিত অনেকেই মজা করেছিলেন। এই কারণেই প্লাস্টিক সার্জারির করার বিষয়ে মনস্থির করেন। শেষ পর্যন্ত ৪০০ মিলিয়ন ডং বা বাংলাদেশি মুদ্রায় ১৩ দশমিক ৭ লাখ টাকা খরচ করে ৯টি প্লাস্টিক সার্জারি করান। যার মধ্যে ছিল রিনোপ্লাস্টি, চিবুক, ঠোঁটের অস্ত্রোপচারও।

এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, এই অস্ত্রোপচারের পুরো টাকাই নিজের সঞ্চয় থেকে ব্যয় করেছেন। প্রথমবার অস্ত্রোপচারের পর কেমন ছিল অভিজ্ঞতা? সেই প্রশ্নের উত্তরে ডো বলেন, ‘প্রথমবার অস্ত্রোপচার করিয়ে বাড়ি আসার পর আমার মা-বাবাও আমাকে চিনতে পারেনি।’ তবে এই ধরনের প্লাস্টিক সার্জারি করায় কিছুটা অনুতপ্তও তিনি। তবে নিজের ফলোয়ারদের তার পরামর্শ, মনে যা ইচ্ছে তাই করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]