দুর্গাপুর পৌরশহরে রাস্তা উদ্বোধন

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে আওতায় বিভিন্ন উন্নয়নমুলক কাজ শুরু হয়েছে। এর মধ্যে ১নং ওয়ার্ডের আত্রাখালী মোড় হতে বেলা ফার্মেসী পর্যন্ত আরসিসি রাস্তা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে সাধুপাড়া এলাকায় এ রাস্তা উদ্বোধন করা হয়।প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে ২৮৫ মিটার আরসিসি রাস্তার কাজ উদ্বোধন কালে, উপজেলা নির্বাহী অফিসার ও পৌরপ্রশাসক মো. নাভিদ রেজওয়ালুল কবীর, ডাঃ তানুজিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান, পৌরপ্রকৌশলী উত্তম কুমার দাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ন-আহবায়ক রাতুল খান রুদ্র সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উন্নয়ন কাজ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ালুল বলেন, পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে, সাধ্যের মধ্যে সামনে আরোও নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হবে। এ সকল কাজ বাস্তবায়নে শহরে চলাচলে সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখিত। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে শহরের প্রায় রাস্তা গুলো ঠিক হয়ে যাবে। পৌরশহর পরিচ্ছন্ন রাখার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]