দুর্গাপুরে ভূমি মেলার উদ্বোধন

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ‘‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ মে) দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে ৩দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, অন্যদের মাঝে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ওসি মো. মাহমুদুল হাসান, ইউনিয়ন ভুমি কর্মকর্তাগণ সহ উপকার ভোগীরা ভুমি অধিকার নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, সেবা গ্রহীতা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণি-পেশার মানুষ ভুমি মেলায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এখন অনলাইনে ঘরে বসেই সবকিছু করা সম্ভব। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জেনে ভূমি সংক্রান্ত যেকোন প্রয়োজনীয় কাজ করা যাবে। এক্ষেত্রে সরকারের ডিজিটাল সেবা বাস্তবায়নে জন্য প্রতিটি নাগরিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারে। তাই সমাজের সকল মানুষকে এ সেবা নিতে আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]