দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃনেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে মো. নাঈম (৫) নামের এক শিশুর মুত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের হার্ডওয়্যার এন্ড ওয়ার্কসপ ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমানের ছেলে।

নিহতের পিতা সিদ্দিকুর রহমান জানান, এটাই যে আমার দোকানে নাঈমের জীবনের শেষ আসা, আমি তো বুঝতে পারিনি। আপনার আমার ছেলের জন্য দোয়া করবেন। কান্না জড়িত কেন্ঠ তিনি বলেন, সারাদিন ওয়ার্কসপের দোকানে বেচাকেনা করছিলাম। এমন সময় বিকাল ৩টার দিকে দোকানে আসে নাঈম। দোকানে অন্য লোক বসিয়ে মেঝো ছেলেকে ভর্তি করানোর জন্য ঝাঞ্জাইল মাদরাসায় গিয়েছি। দোকানের পাশেই ছিলো অটোরিকশার ব্যাটারী চার্জের দোকান। সকলের অগোচরে ওই দোকানে গিয়ে ইলেকট্রিক তারে হাত দিতেই, বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নাঈম। এমন জানলে আমি মাদরাসায় যেতাম না। পরবর্তিতে আশপাশের লোকজনের সহায়তায় নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান শিশু মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মৃত্যুটি হৃদয় বিদারক, কোন অভিযোগ নাই বিধায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]