দুগার্পুরে রাস্ট্রীয় মযার্দায় দাফন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মুন্সি (৭২) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২০ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় বার্ধক্য জনিত কারণে তাঁর নিজবাড়ী পৌরশহরের বিরিশিরিতে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ….. রাজিউন)।

রবিবার বিকেল ৫.৩০ ঘটিকার সময়, বিরিশিরি ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়ে, নাতি—নাতনী, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এ সময়, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মো. সিরাজুল হক, ওয়াজেদ আলী বিশ^াস, মো. আবুল কালাম, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক হারেজ গণি, সাবেক পৌর কাউন্সিলর ইমরোজ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। পরবর্তিতে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশেই এই বীর যোদ্ধাকে কবরস্থ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]