দুগার্পুরে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুগার্পুর উপজেলার ইউনিয়ন বিএনপির নেতা মো. আজিজুর রহমান কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ইউনিয়ন বিএনপি। বুধবার (১৬ জুলাই) সকালে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক মো. ফারুক হাসান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আপনার (মো. আজিজুর রহমান) বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম এবং নীতিহীন কাজের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে যা দলীয় আদর্শ এবং শৃঙ্খলা বিরোধী। যাহা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তাই সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি বলে বিবেচিত হচ্ছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাসান বলেন, মো. আজিজুর রহমান গাঁওকান্দিয়া ইউনিয়ন বিএনপির নিবার্হী কমিটির সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম এবং নীতিহীন কাজের অভিযোগ পাওয়া গেছে, এতে দলের ভাবমুর্তির বিষয় জড়িত। তার অবস্থান পরিষ্কারের জন্য তাঁকে ০৫ দিনের সময় দিয়ে শোকজ (কারণ দর্শানো) করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব দিতে না পারলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]