দিল্লির দাঙ্গা নিয়ে ফেসবুকে কমেন্ট, ফটিকছড়িতে পল্লী চিকিৎসক গ্রেপ্তার

Share the post

ফটিকছড়ি প্রতিনিধি (চট্টগ্রাম): দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে ফেসবুকে কমেন্ট করার ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে দুলাল মহাজন (৫৫) নামে একজন পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাসনাবাদ এলাকার নয়া-বাদি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুলাল উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের অন্তর্ভুক্ত হাসনাবাদ গ্রামের স্বদেশ মহাজনের ছেলে।হাসনাবাদের নয়াবাজারে তার চিকিৎসালয় আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতে মসজিদে আগুন দেওয়ার বিষয়ে নিন্দা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন স্থানীয় এক যুবক। ওই স্ট্যাটাসে দুলাল মহাজন বাজে মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে দুলালকে গ্রেপ্তার করে।

ভূজপুর থানার এসআই মুজিবুর রহমান বলেন, পল্লী চিকিৎসক দুলাল মহাজনকে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(২) ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]