দাম্পত্য জীবনের টানাপড়েন পেশাগত কাজে প্রভাব পড়েনি পরীর

Share the post

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি দাম্পত্য জীবনে কঠিন সময় পার করছেন। যাকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন, সেই রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন এই নায়িকা।তবে সংসার ভাঙার এই দুঃসময়ের মধ্যেও বেশ খোশ মেজাজেই আছেন ‘বিশ্ব সুন্দরী’ খ্যাত এই অভিনেত্রী।

বুধবার (৪ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, শুভ সকাল, আমাদের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর দর্শকদের জন্য আমার অনেক ভালোবাসা রইল। আসছে ২০ জানুয়ারি দেখা হবে সিনেমা হলে।ইতোমধ্যে অভিনেত্রীর ওই ভিডিওর নিচে মন্তব্যের ঝড় উঠেছে। একের পর এক মন্তব্য করেই চলেছেন তার ভক্ত-অনুরাগীরা। একজন ভক্ত লিখেছেন, এটাই তোমার প্রকৃত জায়গা। অনেকেই জানিয়েছেন শুভকামনা। আরেক ভক্ত লিখেছেন, দেখে খুব ভালো লাগল।

প্রসঙ্গত, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের দিন, রাতুলের রাত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। এতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]