ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Share the post

ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘প্রেসক্লাব ত্রিশাল’এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ইসলামীক সেন্টার রোড এলাকায় রফাদানী মসজিদের বিপরীতে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে রোগী দেখেন অভিজ্ঞ চিকিৎসক ডাঃ মোহাম্মদ মাজহারুল ইসলাম, যিনি ইনটেনসিভ কেয়ার মেডিসিন, বাত ব্যথা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ। তিনি মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি, শিশু, চর্ম ও যৌন রোগে ১২ বছরের অভিজ্ঞ এবং সাবেক বিশেষজ্ঞ চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
এছাড়াও সেবা প্রদান করেন ডাঃ তুষার নাথ, যিনি আর্থোপেডিকা (হাড়ভাঙ্গা), বাত-ব্যথা, মেডিসিন, ডায়াবেটিস, চর্ম, যৌন ও শিশু রোগ বিষয়ে অভিজ্ঞ এবং বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এর সঙ্গে যুক্ত।
ক্যাম্পে হাড়-জোড়া রোগ, বাতব্যথা, কোমর ও হাঁটুর ব্যথা, বিভিন্ন জটিল ব্যথা এবং অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও কিছু ক্ষেত্রে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ক্যাম্প পরিচালনায় ও কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিল এনাম আই কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে প্রস্তুতিমূলক সভা

Share the post

Share the postএনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় […]