তথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় বুখারী শরীফ ও দোয়া মাহফিল

Share the post

তৌহিদুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ করোনা ভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সুস্থতা কামনায় রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় খতমে বুখারী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে খতমে বুখারী শরীফ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খতমে বুখারী শরীফে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার ৩৭জন মুহাদ্দিস। পরে আলমশাহপাড়া জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মীর মো. জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের প্রফেসর ড. ফরিদ উদ্দিন ফারুক, জ্যৈষ্ঠপুরা ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. মোহছেন আল্- হোসাইনী, মীর গোলাম মোস্তফা বাবুল, মো. জামাল উদ্দিন, আলমগীর হোসেন বাবু, মাহমুদুল হাসান, মো. দিদারুল ইসলাম, মো. হারুন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মীর মো. জাহাঙ্গীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]