ডেঙ্গু প্রতিরোধে মেয়র আতিকের অভিযান

Share the post

অনলাইন ডেস্ক

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে চিরুনি অভিযান সর্বাত্মকভাবে সফল করতে নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরদের আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত ডিএনসিসির অনলাইন সভায় এ আহবান জানান। অনলাইন সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরবৃন্দ, ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এটি নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের প্রথম সভা।

সভার শুরুতে কাউন্সিলর ও কর্মকর্তাদের উদ্দেশে মেয়র আতিকুল ইসলাম দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর কল্যাণসাধন করা। আমাদের কাছে নগরবাসীর অনেক প্রত্যাশা। তাই কথায় নয় কাজে প্রমাণ দিতে হবে। মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে। এর ব্যতিক্রম হলে সাংবাদিক ও জনগণ কেউই ছাড় দিবে না’।

উন্নয়নকাজসমূহ গুণগতমান বজায় রেখে নির্দিষ্ট সময়ে শেষ করার তাগিদ দিয়ে কাউন্সিলরদের উদ্দেশে মেয়র বলেন, মশক নিয়ন্ত্রণ যেন ঠিক মতো হয় সেজন্য প্রত্যেক কাউন্সিলর ব্যক্তিগতভাবে মনিটর করবেন। নির্ধারিত গুণ ও পরিমান বজায় রেখে মশার কীটনাশক ছিটানো হচ্ছে কিনা তা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। প্রত্যেক কাউন্সিলর তাঁর ওয়ার্ডের মশক নিয়ন্ত্রণের জন্য দায়ী থাকবেন এবং তাকেই জবাবদিহি করতে হবে। এডিস মশা নিয়ন্ত্রণে আগামীকাল থেকে অনুষ্ঠেয় চিরুনি অভিযান সামাজিক দূরত্ব নিশ্চিত করে সফল করার জন্য তিনি কাউন্সিলরদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য আগামীকাল শনিবার থেকে অনুষ্ঠেয় চিরুনি অভিযানে প্রাপ্ত এডিস মশার বংশবিস্তারের বিস্তারিত তথ্য (ছবি, বাড়ি/ভবন/প্রতিষ্ঠানের মালিক, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি) সাথে-সাথে ডাটাবেইজে সংরক্ষণ করা হবে। এর ফলে ডিএনসিসি এলাকার কোথায় কোথায় এডিস মশার বংশবিস্তার ঘটছে তার একটা তালিকা পাওয়া যাবে। সকল তথ্য অ্যাপের মাধ্যমে ডিএনসিসির উর্ধতন কর্মকর্তাগণ দেখতে পাবেন এবং পরবর্তীতে তা মনিটর করা সহজ হবে।

তিনি বলেন, আগামীকাল থেকে ডিএনসিসির অঞ্চল ১ থেকে ৫ এর প্রতিটি অঞ্চল থেকে ১টি করে ওয়ার্ডে এ চিরুনি অভিযান পরিচালনা করা হবে। রমজান ও করোনা ভাইরাসের কথা বিবেচনায় নিয়ে ঈদের পূর্ব পর্যন্ত মোট ৫টি ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। তবে ঈদের পরে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

করোনা ভাইরাস মোকাবেলায় ত্রাণ বিতরণ প্রসঙ্গে মেয়র বলেন, ‘ত্রাণ বিতরণে জিরো টলারেন্স। যাদের প্রকৃতপক্ষে ত্রাণের প্রয়োজন, তাদেরকে ত্রাণ দিতে হবে। ত্রাণ নিয়ে কোনোরকম নয় ছয় সহ্য করা হবে না’। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের মাধ্যমে যে পরিমাণ ত্রাণ বিতরণ করা হয়, একই ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরের মাধ্যমে তার ২০ শতাংশ ত্রাণ বিতরণ করার নির্দেশ তিনি দেন। কাউন্সিলরদেরকে প্রতি মাসে একবার ফেইসবুক লাইভে এসে জনগণের মুখোমুখি আসার আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর মইজুর রহমান, আফসার উদ্দিন খান, ইসহাক মোল্লা, লিয়াকত আলী, মতিউর রহমান, আবুল কাশেম মোল্লা, রাজিয়া সুলতানা ইতি, দেওয়ান আবদুল মান্নান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। সূত্র : ভোরের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]