ট্রিপল মার্ডারের ঘটনায় নিহতের ছোটভাই দ্বীন ইসলামকে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রিপল মার্ডার এর ঘটনায় নিহত আসাদ মিয়ার বড় ছেলে তোফাজ্জল বাদী হয়ে আসাদের ছোটভাই দ্বীন ইসলামকে প্রধান আসামী করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহত আসাদ মিয়ার বড় ছেলে তোফাজ্জল বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় শুক্রবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে আগামীকাল শনিবার দুপুরে তাদেরকে কিশোরগঞ্জ কোর্টে হাজির করা হবে। পুলিশের ভাষ্য, এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে। এবং বাকী পাঁচজনকে আটক করতে অভিযান অব্যাহত আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আসাদের ছোটভাই দ্বীন ইসলাম। উল্লেখ‌্য, গতকাল বৃহস্পতিবার মো. আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভিন (৪৫) ও শিশু সন্তান লিয়ন (১১) কে নৃশংসভাবে হত্যা করে বাড়ির পেছনে একটি গর্তে মাটি চাপা দেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে একই গর্ত থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]