ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Share the post

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম সাইদুর ইসলাম সুমন (২৮)। নিহত যুবক বাঁশখালী উপজেলার বাণীগ্রামের জামাদার পাড়ার ব্যাংকার আবদুল সামাদের পুত্র।

প্রদক্ষদর্শীরা জানান, বাঁশখালীর থেকে একটি মাল বোঝায় ট্রাক নগরীর দিকে দ্রুতগতিতে যাওয়ার সময় এ মোটরসাইকেলটি পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময়ে ঘটনাস্থলে সাইদুর ইসলামের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় সাথে থাকা সাধনপুর গ্রামের জেবল আহমদের পুত্র শেখ মোহাম্মদ (২০) নামে অপর জন। দ্রুত স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আনোয়ারা চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলাম এবং স্থানীয়দের কাছ থেকে শুনে ধারণা করা হচ্ছে দ্রুতগতিতে আসা ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। তবে গাড়িটি আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]