ট্রাকের চাপ সইতে না পেরে ভেঙ্গে গেল বেইলী ব্রিজ

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সড়কে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের চাপে সড়ক ও জনপথ বিভাগের বেইলী ব্রিজ ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে দোয়ারাবাজার উপজেলা সদরের নইনগাঁও গ্রামের মাঝে নোয়াজের খালের ১০০ ফুট বেইলী ব্রিজে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দোয়ারাবাজার উপজেলা সদরের নোয়াজের খালের বেইলী ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সওজ এর পক্ষ থেকে এই ব্রিজে তিন টনের বেশি মালামাল পরিবহন নিষেধ রয়েছে এবং এই ব্রিজের পাশেই নতুন একটি ব্রিজ নির্মাণাধীন রয়েছে। শনিবার ভোরে পাথর বোঝাই ওই ট্রাকটি সিলেটের কোম্পানীগঞ্জ থেকে দোয়ারাবাজার হয়ে ছাতকে যাচ্ছিল। কিন্তু ট্রাকে অতিরিক্ত পাথর বোঝাই থাকায় ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে গেছে। এসময় ট্রাকের চালক ও দুইজন সহকারি সামান্য আহত হয়েছে। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গুরুত্বপূর্ন বেইলী ব্রিজটি ভেঙে যাওয়ায় ছাতক-দোয়ারাবাজার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজের দুই দিকে যানবাহন আটকা পড়েছে। স্থানীয় বাসিন্দা হুমায়ূন আহমেদ জানান, সওজের ঝুঁকিপূর্ণ নইনগাঁও বেইলী ব্রিজে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক নিয়ে উঠায় সেটি ভেঙ্গে গিয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে এবং দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের ছাতক-দোয়ারাবাজার এলাকার দায়িত্বপ্রাপ্ত উপ বিভাগীয় প্রকৌশলী এসএম সাইফুল ইসলাম জানান, নইনগাঁও বেইলী ব্রিজটি ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের চাপে ভেঙ্গে গেছে। তিন টনের বেশি যানবাহন চলাচলে নিষেধ থাকলেও রাতের আধারে অন্তত ৪০ টন ওজনের পাথর বোঝাই ট্রাক উঠায় সেটি ভেঙ্গে পড়েছে। ব্রিজটি দ্রুত মেরামত করে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে লোক পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]