টেলিভিশন কার্টুন দেখাতে ডেকে নিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা

Share the post
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে টেলিভিশন দেখার জন্য ডেকে নিয়ে গিয়ে দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ মমিনুল ইসলাম (৫৪) নামে একজনকে আটক করে আদালতে প্রেরণ করেছে।
থানা সূত্রে ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার দিওড় উত্তরপাড়া গ্রামের মৃত. আইয়ুব আলীর ছেলে মমিনুল ইসলাম ভিকটিম দুই শিশুকে শনিবার সন্ধ্যায় টেলিভিশন দেখার জন্য ডেকে হাত ধরে তার বসত বাড়ীর ঘরের ভিতর নিয়ে যায় এবং ঘরের দরজা জানালা লাগিয়ে দেয়। এক পর্যায়ে ভিকটিমদ্বয়কে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদের একজনের পড়নের কাপড় খুলে তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় ভিকটিমদ্বয় ভয়ে চিৎকার করলে আসামি মমিনুল তাদের গলা চেপে ধরে হুমকি দেয় যদি এই বিষয়ে কাউকে কিছু বলে তাহলে তাদেরকে গলা টিপে মেরে ফেলবে। এছাড়াও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। পরে ভিকটিমদ্বয় তাদের মায়ের কাছে এসে ভয়ে কান্নাকাটি করতে থাকে। তাদের মা জিজ্ঞাসা করলে ভিকটিমদ্বয় পুরো ঘটনা খুলে বলে। বিষয়টি এলাকায় জানাজানি হলে আসামি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। বর্তমানে ভিকটিমদ্বয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]