মোঃ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত “টেপ বল BPL” টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। তিনি খেলোয়াড়দের মনোবল ও ক্রীড়া চেতনা বৃদ্ধিতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন।
আয়োজক কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইজুদ্দিন আহাম্মেদ, আহবায়ক, পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালিয়াকৈর পৌর বিএনপি।
স্থানীয় তরুণ সমাজের অংশগ্রহণে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দল ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, আগামী বছর আরও বড় আকারে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে এলাকার যুবসমাজ খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকে এবং সুস্থ বিনোদনের সুযোগ পায়।

