টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সকল কমিটি স্থগিত ঘোষণা : জেলা আওয়ামীলীগ

Share the post

সাইফুল ইসলাম তাহসান(কক্সবাজার): কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত, টেকনাফ উপজেলা আ.লীগের সকল কমিটি স্থগিত ঘোষণা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণায় সারা বাংলাদেশের অভিশাপ মাদক, সে মাদকের শহর কক্সবাজার কে মাদক মুক্ত করার লক্ষে সীমান্তবর্তী উপজেলা টেকনাফ উপজেলার আওয়ামীলীগের সকল কার্যক্রম স্থগিত আদেশ দেন জেলা আওয়ামীলীগ। উক্ত কার্যনির্বাহী সংসদের সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব এ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান, উক্ত সভায় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরও উপস্থিত ছিলেন। প্রধান অথিতির বক্তব্যে এ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণা সিদ্ধান্তে একমত পোষন করে আমরা জেলা আওয়ামীলীগ সর্বদায় প্রশাসনকে সহযোগিতা করে যাবেন বলে একাত্মতা ঘোষণা করেন, তিনি বলেন মাদক কারবারির পক্ষে কোন আপোষ নয় সে যতবড়ই নেতা হোক তাকে আইনের আওতায় আসতে হবে বলে মন্তব্য করেন। অবশ্যয় এবার মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জিরো টলারেন্স অনেকটা বাস্তবায়ন হবে বলে বিভিন্ন শ্রেণীর মানুষের মত প্রকাশ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]