টেকনাফজুড়ে জুয়া ধ্বংসের মুখে যুব সমাজ

Share the post

টেকনাফ প্রতিনিধি : টেকনাফজুড়ে চলছে জমজমাট ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে জুয়া খেলা। টেকনাফ তথা ওয়ার্ড এলাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে এ খেলার প্রভাব।

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আইপিএল জুয়ায় জড়িয়ে পড়েছে স্কুল কলেজের ছাত্ররা সহ সমাজের যুব সমাজ ও নানা পেশার মানুষ। ফলে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিজের মোবাইল থেকে শুরু করে খোয়াচ্ছেন নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। শুধু বিত্তশালীরা নয় এতে আসক্ত হয়ে পড়েছেন রিকশা চালক থেকে শুরু করে দিনমজুররাও। বিশেষ করে যুব সমাজ মেতে উঠেছে এ আইপিএল জুয়ায়। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এভাবে চলতে থাকলে যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে বলে মনে করেন তারা।

টেকনাফ পৌরসভা নাইট্যংপাড়া বাসটার্মিনাল রেদুয়ানের দোকান সহ আশপাশ জায়গায় আইপিএলকে ঘিরে বাজি ধরার প্রবণতা বেশি দেখা যায়। শুধু নাইট্যংপাড়া নয় , টেকনাফের প্রতিটি এলাকাগুলোতে চলছে আইপিএল নিয়ে রমরমা জুয়া।

জানা যায়, ক্রিকেটের এ বাজির খেলায় ১শ’ থেকে ১ লাখ টাকা পযর্ন্ত বাজি ধরা হচ্ছে। আইপিএল খেলা শুরুর পর থেকে প্রতিদিন লাখ লাখ টাকার হাত বদল হচ্ছে ক্রিকেটারদের মাঠের পারফর্মেন্সের ভিত্তিতে। দলের হার-জিত, পরের বলে কত রান বা ছয়-চার হবে কিনা, পরের ওভারে ব্যাটসম্যান আউট হবেন কিনা, একজন বোলার কত উইকেট পাবেন, ব্যাটসম্যান কত রান করবেন, দলের কত রান হতে পারে, নির্দিষ্ট দল কত রান বা উইকেটের ব্যবধানে জিতবে, ওভারে কোনো নো বল বা ওয়াইড হবে কিনা ইত্যাদি ছোটখাটো নানা বিষয় নিয়েই চলছে বাজি ধরা। বাজির দরও ঠিক করেন নিজেরাই।

রাস্তার মোড়ের দোকানগুলোতেই বেশি হচ্ছে এ খেলা। আবার এ ধরনের খেলায় তৈরি হচ্ছে এক ধরনের দালাল পক্ষ। যার কাজ হচ্ছে বাজিকর সংগ্রহ করা। এ জুয়া খেলার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে অনেকস্থানে হাতাহাতি ও বন্ধুদের মাঝে মনোমালিন্যের খবরও পাওয়া গেছে। অবিভাবকরা বলেন , রেদোয়ান নামের এক ব্যাক্তির চায়ের দোকানে, প্রতিদিনই বসছে জুয়ার আসর। আশপাশের শিক্ষার্থীরা ওগুলোতে যোগ দিয়ে নিঃস্ব হচ্ছেন।

অবিভাবকরা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে, এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]