টংগীতে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড।

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর) :গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ভিতরে ফারুক ও সবুজের ৪ ঝুটের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, উত্তরা ডিয়াবাড়ি থেকে ৩টি ও ঢাকা জোন-৩ এর ১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে হটাৎ করে গুদামের ভিতর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ও উত্তরার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। টঙ্গী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ ইকবাল হাসান জানান, রাত ৯ টা ৩০ মিনিটে আগুনের ঘটনা জানতে পেরে প্রথমে টঙ্গীর ৩টি ইউনিট পড়ে উত্তরার ৩টি ইউনিট ও ঢাকা জোন ৩ এর ১টি ইউনিট সহ মোট ৭টি ইউনিট এক যোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ঢাকা জোন ৩ এর উপ সহকারী পরিচালক নিয়াজ আহামেদ জানান, অবৈধ ও অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা এই গোডাউন গুলোতে কোন প্রকার অগ্নি নির্বাপন ব্যাবস্থা না থাকায় এবং পানি সংকটের কারনে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচুর বেগ পেতে হচ্ছে। তাছাড়া গোডাউন গুলোতে নিয়ম বহির্ভূতভাবে মালামাল রাখা হয়েছে তাই ভিতরে প্রবেশ করে অগ্নি নির্বাপন করাও কঠিন হয়ে পরেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]