জেল থেকে বেরিয়ে নতুন বিপাকে পরীমণি

Share the post

দীর্ঘ ২৭ দিনের কারাবাসের পর আজ (১ সেপ্টেম্বর) বনানীর বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমণি। আর ফিরেই বাড়ি ছাড়ার নোটিশ পেলেন ‘পাগলা দিওয়ানা’ খ্যাত এই নায়িকা।এ প্রসঙ্গে গণমাধ্যমে পরীমণি জানান, ‘বাসা ছাড়ার নোটিশ দিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই বাসা ছাড়তে হবে।’তিনি আরও বলেন, ‘নোটিশ কেন দেবে না, সেটা বলুন? গত কয়েক মাসে কত কিছুই তো ঘটল। বাসার মালিক এত কিছু সহ্য করেছেন, এটাই কম কিসে। আমার বাসা হলে তো আমিই সহ্য করতে পারতাম না। বাসার গেটে ক্যামেরা তাক করা থাকে। এই র‍্যাব, পুলিশ। এ বাসায় তো আমি একা থাকি না। অন্য অনেকেই আছেন। আমার জন্য তো তাদের সমস্যা হয়। আমার জন্য তো অন্যদের সমস্যায় ফেলা ঠিক হবে না। সবাই তো আর ক্যামেরায় ইউজ টু না।’

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে দেখা যায়, পরীর বাড়ির মূল ফটক তালাবন্দী করে ভেতর থেকে নীল রঙের পলিথিন টাঙিয়ে দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পরীর পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা বলেন, ‘একটি পরিবারের জন্য এ বাড়ির সুনাম নষ্ট হতে বসেছে। এটি আসলে মেনে নেয়া যায় না। এই এলাকাটি ভদ্রলোকের জন্য।’

তিনি আরও বলেন, ‘৬ তলায় পরীমণি একাই ভাড়া থাকেন। অন্যগুলোতে ফ্ল্যাট মালিকরা নিজেদের পরিবার নিয়ে থাকেন। বর্তমানে পরীমণির কারণে অন্যদের নানা রকম প্রশ্ন ও স্বজনদের কাছে জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে। বাচ্চারাও এসব নিয়ে বিরক্ত। রোজ রোজ পুলিশ, সাংবাদিক। এসব দেখে অভ্যস্ত নয় তারা। এতে করে আমরা বিব্রত। এসব বিষয় বিবেচনা করে পরীমণির ফ্ল্যাটের মালিককে অভিযোগ জানানো হয়েছে। দ্রুত যেন ব্যবস্থা নেন তিনি।’আরেক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, আগামী তিন মাসের মধ্যে পরীমণিকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হবে। তার ফ্ল্যাট মালিকের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অন্য ফ্ল্যাটের মালিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]