জেলা ডিবি পুলিশের অভিযানে ডুমুরিয়ার চুকনগর থেকে ২ মাদককারবারি আটক

Share the post

জাহাঙ্গীর আলম মুকুল,স্টাফ রিপোর্টার খুলনা : খুলনা ডুমুরিয়ার চুকনগর থেকে ৭০ (সত্তর) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান’র দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে,

১০ই এপ্রিল রবিবার সকাল ৯টা ৩৫মিনিটে ডুমুরিয়া থানাধীন ট্রানজিট পয়েন্ট চুকনগর থেকে,খুলনা জেলার ডুমুরিয়া থানার গোগ রোস্তমপুর গ্রামের খোদাবক্স সরদারের পুত্র,মোঃ মিনারুল ইসলাম সরদার (৩৫) ও চুকনগর গ্রামের সুভাষ রায়ের পুত্র কোরিয়ান সুমন রায় (৪১)কে ধৃত পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট ৭০ (সত্তর)পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উক্ত মাদকদ্রব্য মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) বিষ্ণুপদ হালদার জব্দতালিকায় ডুমুরিয়া থানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করে। উল্লেখ্য যে, উক্ত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীদ্বয়ের নামে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]