জামিন হলো পরীমনির

Share the post

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়ীকা পরীমনিকে জামিন দিয়েছে জজ আদালত।মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত নারী, অভিনেত্রী ও অসুস্থতার বিবেচনায় ২০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন।

পরীমণির পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মজিবুর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভী, কামরুজ্জামান চৌধুরীসহ আরও অনেকে। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

শুনানিতে পরীমণির আইনজীবী মজিবুর রহমান বলেন, আসামি পরীমণিকে সাত দিনের রিমান্ডে অলরেডি নেওয়া হয়েছে। কিন্তু এই রিমান্ডে নেওয়ার পরও কোনও তথ্য উদঘাটন করা যায়নি। রিমান্ডে থাকার কারণে পরীমণির অবস্থা অবনতির দিকে গিয়েছে। তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছেন।

পরীমনি কারাগারে থাকার কারণে তার অনেক সিনেমার কাজ বন্ধ রয়েছে দাবি করে পরীমনির আইনজীবী বলেন, তিনি অনেক ছবির কাজ করেছেন। কারাগারে থাকার কারণে প্রীতিলতা নামের একটি সিনেমায় তিনি কাজ করতে পারছেন না। তিনি একজন নারী, তিনি জামিন পেতে পারেন। এ ছাড়া আসামি যদি নারী, শিশু অথবা বিকলাঙ্গ হয় তাহলে আদালত জামিন দিতে পারেন।

আসামি একজন চিত্রনায়িকা, দেশে এবং বিদেশে অনেক ছবির কাজ চলছে উল্লেখ করে তাকে জামিন দিলেও তিনি পলাতক হবেন না বলে আদালতে দাবি করেন তার আইনজীবী। মজিবুর রহমান বলেন, এ মামলার যে ধারা সেটা সর্বোচ্চ সাজা হচ্ছে পাঁচ বছর। সেক্ষেত্রে আসামি অবশ্যই জামিন পেতে পারেন।পরীমনির আইনজীবী আরও বলেন, জামিন পেলে আসামি পলাতক হবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]