জাপা ও আ’ লীগ সংঘর্ষে পাল্টা পাল্টি মামলা

Share the post

রাজু আহম্মেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): নীলফামারীর সৈয়দপুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে জাপ ও আ’ লীগ এর মধ্যে সংঘর্ষ ও অগ্নি সংযোগ সহ মোটর সাইকেল ভাংচুর করা মামলায় সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক গণসংযোগ বিষয়ক সহ-সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। সৈয়দপুর – কিশোরগঞ্জ, নীলফামারী ৪ আসনের সম্ভাব্য প্রার্থী, তরুণ নেতা, জনাব,এস এম মামুনুর রশীদের নামে স্থানীয় আওয়ামীলীগ কর্তৃক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে আমাদের জানিয়েছেন। সাবেক ছাত্রনেতা এস এম মামুনুর রশীদ আরো বলেন, গত ২০/০২/২০২১ রোজ শনি বার মধ্যরাতে জাপা- আওয়ামীলীগের সংঘর্ষের ঘটনা ঘটে যা প্রত্যেকটি পত্রিকায় ফলাও করে ছাপানো হয়, স্যাটেলাইট চ্যানেলে জাতীয় নিউজ হিসেবে দেখানো হয় এবং স্থানীয় অনলাইন নিউজ এজেন্সীগুলোতেও ব্যপক হারে নিউজ করা হয়। প্রত্যেকটি নিউজ এজেন্সী জাপা ও আওয়ামীলীগের সংঘর্ষ মর্মে খবর প্রকাশ করে যা দিনের আলোর ন্যায় পরিষ্কার। তিনি আক্ষেপ নিয়ে বলেন, অতীব দুঃখের বিষয় যেই ঘটনার সাথে আমার নূন্যতম যোগসাজশ বা সম্পর্কের লেশ মাত্র নেই। যেই বিষয়ে আমি অবগতই ছিলাম না।

পরের দিন সকালে ফেসবুকের কল্যাণে অবগত হই। সেই মামলায় আমার নাম কিভাবে আসে তা জাতির কাছে আমার প্রশ্ন। যদি আওয়ামীলীগ – বিএনপির সংঘর্ষ হত তখন যদি আমার নাম আসতো আমি মোটেও দ্বিধা বোধ করতাম না। আপনারা সকলে জানেন সৈয়দপুর হলো একটি শান্তি প্রিয় শহর, মরহুম আমজাদ হোসেন সরকারের জীবন দশায় কোন দিন এই ধরনের কৃতকার্য হয়নি,আজ ওনি নেই তেনাকে আল্লাহ জান্নাত বাসী করুক।আমি তার আদর্শের একজন সৈনিক হিসেবে নিজেকে যখন সঠিকভাবে পরিচালনা করতেছি ঠিক সেই সময়ে তারুন্যের জোয়ার ঠেকাতেই কিছু অসাধু ব্যক্তি নিজেদের পথ সুগম ও স্বার্থ সিদ্ধির জন্য আমার নামে অহেতুক মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি আরো বলেন এটি শুধু একটি মামলা নয় এটি আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলা, যাতে সামাজিক, রাজনৈতিকভাবে,পারিবারিক ও মানষিকভাবে আমি হয়রানির শিকার হই। তিনি আরো বলেন প্রশাসনের কাছে আমার চ্যালেন্জ এই বানোয়াট ও মিথ্যা মামলায় আমার কোন যোগসূত্র নেই বলে জানিয়েছেন। এটি একটি উদ্যেশ্যপ্রণোদিত বানোয়াট মিথ্যা মামলার নিন্দা ও তিব্র প্রতিবাদ জানান এবং তিনি বলেন সঠিক তদন্ত পূর্বক মামলা প্রত্যাহারের জন্য প্রশাসন কার্যকরী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন সাবেক ছাত্রনেতা এস এম মামুনুর রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]