জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের সভা ১৪ আগস্ট

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা ১৪ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। সভাপতিত্ব করবেন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর। এছাড়াও ১৫ আগস্ট সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, সকাল ৯ টায় উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের কর্মসূচিতে অংশগ্রহণ, বাদে জোহর উপজেলা মসজিদে দোয়া মাহফিলে অংশ গ্রহণের সিন্ধান্ত নেয়া হয়েছে। উক্ত কর্মসূচিতে যোগদান করার জন্য সকল ওয়ার্ড ও পৌরসভা আওয়ামী পরিবারের সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নুরুল গনি শাহ ও শেখ শহিদুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]