জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই- ড. এম.এ কাইয়ূম

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই,যদি আমরা সমাজ পরিবর্তন করতে চাই, একটা পরিবারকে যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে শিক্ষার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড.এম এ কাইয়ুম।
রবিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান কমার্স কলেজে নবীন শিক্ষার্থীদের বরণে এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে। কলেজ অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা মেনে চললে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব। আমি এখানে এসে বিস্মিত হয়েছি। এখানে না আসলে বুঝতে পারতাম না এখানে এত ছাত্র-ছাত্রী পড়ে। আমরা সব সময় বলি শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড শিক্ষার কোন বিকল্প নেই এবং জ্ঞানই হচ্ছে মানুষের শক্তি।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গুলশান কমার্স কলেজের সভাপতি ইমেরিটাস প্রফেসর মোঃ মঈনউদ্দিন খানের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) সচিব প্রফেসর মোঃ সাহতাব উদ্দিন,
শফিকুল আলম এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ম্যানেজিং পার্টনার এবং সিইও মোঃ শফিকুল আলম (এফসিএ), বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এ জি এম শামসুল হক’সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নরসিংদীতে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ 

Share the post

Share the postআশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদী সদর উপজেলার করিমপুরে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর মধ্যপাড়া গ্রামে এই কম্বল বিতরণ করা হয়। সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আসগর এর উদ্যোগে এই কম্বল বিতরণের আয়োজন করা […]

নরসিংদীতে হত্যার রহস্য উদঘাটন স্বামী-স্ত্রী ।

Share the post

Share the postআশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী। শুক্রবার (১৬ জানুয়ারী) সকালে র‍্যাবের অস্থায়ী কার্যালয়ে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার মাধবদী থানাধীন নওপাড়া এলাকার বাসিন্দা নাসির […]