জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা হবে: মেয়র রেজাউল

Share the post

চট্টগ্রাম: ১২ বৈশাখে চট্টগ্রামের লালদীঘি মাঠ ঘিরে বলীখেলা ও বৈশাখী মেলার ঐতিহ্য সর্বজনীনভাবে খ্যাত উল্লেখ করে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, গত দুই বছর করোনার কারণে খেলা ও মেলা করা সম্ভব হয়নি। এখন পরিস্থিতি অনেক ভালো।তাই মানুষের আগ্রহ ও বিনোদনের গুরুত্ব বিবেচনায় জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে খাতুনগজ্ঞ অ্যাপোলো চত্বরে বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর নুরুল হকের উদ্যোগে প্রায় ৫ হাজার অসহায় দুস্থ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ ঘোষণা দেন।

তিনি বলেন, জব্বারের বলীখেলা ছিল ব্রিটিশবিরোধী আন্দোলনের অংশ। চট্টগ্রামের গৌরব ও ঐতিহ্যের অংশ। আমরা মাঠ ব্যবহার করতে না পারলেও মাঠের বাইরে কীভাবে করা যায় তা বিবেচনায় নেব।

মেয়র বলেন, খাতুনগঞ্জ-চাক্তাই হচ্ছে বাংলাদেশের প্রধান ব্যবসা কেন্দ্র। দেশের আমদানিকারকদের শীর্ষে তাদের স্থান। এখানকার ব্যবসায়ীদের যেকোনো সমস্যা হলে সারা বাংলাদেশের মানুষের সমস্যা হিসেবে অংশীদার হতে হয়। তাই খাতুনগঞ্জ-চাক্তাইয়ের জলজট সমস্যাসহ যে সমস্যাগুলো আছে তা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করতে হবে।

ওয়ার্ড আওয়ামী  লীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন চিটাগাং চেম্বারের সাবেক পরিচালক ছগির আহমেদ, এসএম হারুনুর রশীদ, দীপঙ্কর চৌধুরী কাজল, মীর আহমদ সওদাগর, মান্না বিশ্বাস, দোলন দাশ, প্রশান্ত ভট্টাচার্য্য, এসএম আব্বাস উদ্দীন, এমদাদুল হক রায়হান, তাপস কান্তি, আজিজুল ইসলাম আজিজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]