জবি শিক্ষার্থী মেহেদী হাসানের ওপর হামলার প্রতিবাদ জানালো জবি হিউম্যান রাইটস সোসাইটি

Share the post
মোঃ হৃদয়, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর এক পরিকল্পিত ও বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।
শনিবার (২৫ মে) রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ মে রাতে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার নিজ এলাকায় মেহেদী হাসানের ওপর এই হামলা চালানো হয়। অভিযুক্ত হামলাকারীরা নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতৃস্থানীয় ব্যক্তি বলে অভিযোগ করা হয়েছে। হামলায় গুরুতর আহত মেহেদী হাসান বর্তমানে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই ন্যাক্কারজনক ঘটনা শুধু একজন শিক্ষার্থীর উপর নিপীড়ন নয়, এটি একজন মুক্তমনা, সচেতন ও সংস্কারমুখী তরুণের মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি আঘাত। এটি বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রদত্ত মৌলিক অধিকার—বিশেষ করে জীবন ও নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের লঙ্ঘন।”
সংগঠনটি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল ব্যক্তির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। এছাড়া, মেহেদী হাসানের দ্রুত সুস্থতা কামনা ও তার প্রতি সংহতি প্রকাশ করা হয়।
জুনায়েদ মাসুদ আরও বলেন, “মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থেকেছি, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। এই ধরনের বর্ণবাদী ও নিপীড়নমূলক ঘটনা সমাজে কখনোই সহ্য করা হবে না। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অবিচল থাকবে।”
ঘটনার দ্রুত তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বিশ্ববিদ্যালয়ভিত্তিক মানবাধিকার সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]