জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে পাঁচলাইশ থানা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

Share the post

নিউজ ডেস্ক: মানুষের মতো তিনি পাননি পরিবারের সান্নিধ্য, ছিলো না জীবনের স্বাভাবিক গতিধারাও। সব হারিয়েও যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গৌরবোজ্জ্বল সাফল্যের অধ্যায়ে। বর্ণাঢ্য সেই সংগ্রামী ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসীম সাহসী এই মানুষটির কণ্ঠ চিরতরে থামিয়ে দিতে তাঁর ওপর বার বার হামলা হয়েছে। শত প্রতিকূল পরিস্থিতি আর ষড়যন্ত্র পাশ কাটিয়ে যিনি কাজ করে যাচ্ছেন অবিচল নেতৃত্বে। সেই বঙ্গবন্ধু কন্যার ৭৪ তম জন্মদিন আজ। আজ ২৮ শে সেপ্টেম্বর সোমবার সকালে মোহাম্মদপুরে বিভিন্ন কবরস্থান ও স্কুল প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন করে পাঁচলাইশ থানা ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা সোহেল বড়ুয়া,মুনতাসির বিল্লাহ,ফয়জুল আমিন চৌধুরী,সৈয়দ পিয়াল,মিশু কুমার,আবরার রাফি,ইমরান হোসেন ইমন,ইনজামুল ইসলাম সাকিব,আবদুল্লাহ নোমান,৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আল-আমিন শেখ,মহিউদ্দিন হাসান,ফয়েজ আহম্মেদ,কাওসার মাহমুদ সাকিব প্রমুখ। বঙ্গবন্ধু কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চতুর্থবারের মতো নির্বাচিত সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ও সকল গণতান্ত্রিক আন্দোলনে সফলভাবে অংশগ্রহণ করেছেন। তিনি সরকারী ইন্টারমিডিয়েট গার্লস কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের আজীবন সদস্য। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য ও রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]