জঙ্গি-মাদকমুক্ত দেশ গড়তে আলেমদের সহায়তা চাইলেন র‌্যাব ডিজি

Share the post

বগুড়া: জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়তে আলেম-ওলামাদের সহায়তা চেয়েছেন র‌্যাবের মহাপরিচালক ড. বেনজির আহমেদ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে আলেম-ওলামাদের নিয়ে জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, আমরা আলেম-ওলামাদের পেছনে নামাজ পড়ি, মাদ্রাসায় তাদের কাছে লেখাপড়া শিখি, সমাজের নানা সমস্যা নিয়ে পরামর্শের জন্য তাদের কাছে যাই, তারা সামাজিক নেতা, এজন্য জঙ্গি সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়তে তাদের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন।

র‌্যাবের ডিজি বলেন, পবিত্র কোরআনে খুনের পরিবর্তে খুন, সন্ত্রাসের মাধ্যমে ইসলাম প্রচারের বা শাষনের কথা লেখা নেই। অথচ আর্ন্তজাতিক চক্রান্তগোষ্ঠী কোরআন ও হাসিদের অপব্যাখ্যা করে পৃথিবী থেকে ইসলাম ধর্ম নিশ্চিহ্ন করতে চেষ্টা করে যাচ্ছে। তারা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের লাগিয়ে দিচ্ছে। অন্য ধর্মের মানুষদের ওপর হামলা করার জন্য উস্কানি দিচ্ছে, এতে আমরা মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছেন। মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত তাদের প্রথম শ্রেণির মর্যাদাপূর্ণ চাকরির সুবিধা দিতে নানা ক্ষেত্রে শিক্ষাকে সমমান করেছেন। উন্নত ও উন্নয়নশীল দেশ জঙ্গি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়তে আলেম-ওলামাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি একে এম হাফিজ আক্তার, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনর্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, জামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হক হক্কানী, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক। 

অনুষ্ঠান সঞ্চালন করেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধাক্ষ্য শাহাদৎ আলম ঝুনু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]