ছিনতাই মামলায় চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার।।

Share the post
আরিফ হোসাইন:
সাধারণ ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে পুলিশ পেয়ে গেল শীর্ষ সন্ত্রাসীকে। গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলার আসামি ওসমান মিয়াকে নগরের আকবরশাহ্ এলাকা থেকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে সে ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী। গ্রেপ্তারের সময় ওসমানের কাছ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গোলা বারুদ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে ওসমানের সহযোগীক আরিফকেও। তাদের বাড়ি কুমিল্লার বাংলাবাজারে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে আকবরশাহ থানার বিজয়নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিএমপির সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমার নেতৃত্বে একটি টিম। পরে বুধবার দুপুর একটায় মোমিন রোডের উপ-কমিশনার (দক্ষিণ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিভিন্ন তথ্য জানান উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান। মেহেদী হাসান বলেন, ওসমান আকবরশাহ এলাকার ত্রাস। সে এলাকায় অবৈধভাবে জমি দখল, ছিনতাই এবং বিভিন্ন অপরাধের সাথে যুক্ত। আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে আকবরশাহ থানায় মামলা দয়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ১০টির অধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, ওসমানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ককটেল ও ১১টি রামদা উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মলনে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ, সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]