চ্যাম্পিয়নস ট্রফি ব্যর্থতার পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মুশফিক।

Share the post

চ্যাম্পিয়নস ট্রফি ব্যর্থতার পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মুশফিক।

চ্যাম্পিয়নস ট্রফি ব্যর্থতার পর তাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। এর মধ্যেই ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিলেন তিনি।

২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে পা রাখা মুশফিক বাংলাদেশের জার্সিতে খেলেছেন ২৭৪ ম্যাচ। এ সময়ে ৩৬.৪২ গড়ে তার ব্যাটে এসেছে ৭ হাজার ৭৯৫ রান। তার ব্যাটে ৯ সেঞ্চুরির পাশাপাশি এসেছে ৪৯ হাফসেঞ্চুরি। প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তার উপরে আছেন শুধুমাত্র তামিম ইকবাল। দিন কয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিমের ব্যাটে এসেছে ৮ হাজার ৩৫৭ রান।

ওয়ানডে সংস্করণকে বিদায় জানানো মুশফিক ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। ফলে এখন জাতীয় দলের সাদা জার্সিতেই ৩৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারকে দেখা যাবে। তবে কতদিন পর্যন্ত সাদা পোশাকে জাতীয় দলে তাকে দেখা যাবে সেটি নিশ্চিত করেননি এই ডানহাতি ব্যাটার।

নিজের বিদায়ী বার্তায় মুশফিকুর রহিম বলেন, ‘আমি আজকে থেকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি। সবকিছুর জন্য আলহামদুল্লিলাহ। যদিও আন্তর্জাতিক পর্যায়ে আমরা সীমিত সাফল্য পেয়েছি। এর মধ্যে একটাই নির্দিষ্ট ছিল- তা হলো যখন জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছি তখনই আমি আমার শতভাগ দিয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘শেষ কয়েক সপ্তাহ আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমি বুঝেছিলাম, এটাই আমার ভাগ্য। আশা করি সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং সকলকে ঈমান কবুল করবেন। শেষ বলতে চাই, আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিচ্ছি। যাদের জন্য শেষ ১৯ বছর ক্রিকেট খেলেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]