চুনারুঘাটে ভারত থেকে নারী-শিশুসহ ১৯ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর আলম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুশইন হওয়া ব্যক্তিরা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তারা জানান, প্রায় ২০ বছর আগে জীবিকার তাগিদে ভা
রতের হরিয়ানা রাজ্যে গিয়ে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। সেখানে দীর্ঘদিন বসবাসের পর সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।
পুশইন হওয়া ব্যক্তিরা হলেন:
লোকমান হোসেন (৬৫), তার স্ত্রী কিসমন (৫৪), ছেলে ইসলাম (২৬), ইসমাইল (২৪), মেয়ে আফরোজা (২৯), ইসলামের স্ত্রী জেসমিন (২৩), ইসলামের মেয়ে রেশমা (৫), ইসমাইলের স্ত্রী কাকলি বেগম (২২), ইসমাইলের ছেলে শাহজাহান (২), তাদের আত্মীয় নিলুফা (১১), ওবায়দুর (৫০), ফাতেমা বেগম (৪৫), ইয়াসমিন (১৪), আবুল মিয়া (৫২), জাহানারা (৪০), আলম (১১), রবিউল (১৪) ও ছখিনা (৬০)।
ওসি মো. নূর আলম জানান, “পুশইন হওয়া সবাই বর্তমানে বিজিবির কালেঙ্গা সীমান্ত ফাঁড়িতে নিরাপদে অবস্থান করছেন। পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]