চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ৭ দিনের মধ্যে অপসারণের দাবি বিএনপি নেতাদের

Share the post

চাঁপাইনবাবগগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত: আ.লীগ সরকারের দোসর উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কুমার শিপন মোদককে ৭ দিনের মধ্যে অপসারণের দাবি জানিয়েছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জানা যায়, ২০২২ সালের ২২ নভেম্বর পুলিশের দায়ের করা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার একটি মামলায় তিনজন আসামীকে জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় বিচারক। পরবর্তীতে এর প্রতিবাদে এজলাস কক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তোপের মুখে তাদেরকে জামিন দেয় আদালত। এর প্রেক্ষিতে রবিবার দুপুরে আদালত থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কুমার শিপন মোদককে আওয়ামী লীগ সরকারের দালাল উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে বিচারকের অপসারণ দাবি করেন তারা৷ দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বিএনপি নেতারা। জামিনে মুক্ত হওয়া বিএনপি নেতারা হলেন, জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ, জেলা বিএনপির সদস্য ইসমাইল বিশ্বাস ও আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক তাসেম আলী, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিম ওবায়দুল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]