চিঠিতে ‘স্ত্রীকে দ্রুত বিয়ে’ করতে বলে স্বামীর আত্মহত্যা

Share the post

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় স্ত্রীকে দ্রুত বিয়ের নির্দেশ দিয়ে নিজের কর্মস্থলে আত্মহত্যা করেছেন সাইফুর রহমান নামে এক কারখানার মহাব্যবস্থাপক।

শনিবার (১৯ মার্চ) বিকেলে আশুলিয়া থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ২টার দিকে ওই এলাকার বাগদাদ প্যাকেজিং কারখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পূর্ব শেখেরপুড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে সাইফুর রহমান। প্রায় এক মাস আগে বিয়ে করে সংসার জীবন শুরু করেন তিনি।পুলিশ জানায়, আজ শনিবার দুপুরে কারখানার শ্রমিকদের সংবাদের ভিত্তিতে ওই কারখানার একটি কক্ষের দরজা ভেঙে সাইফুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে পাওয়া যায় একটি চিরকুট। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন তিনি।

চিরকুটে সাইফুর রহমান লেখেন, ‘আমার কারও ওপর কোনো মান-অভিমান, রাগ নেই। আল্লাহর জন্য আমি সবাইকে ভালোবাসি। আমার এই মরদেহ মায়ের কাছে পৌঁছে দেবেন বা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমার জীবনে করে যাওয়া কোনো কাজের জন্য উসিলা হিসেবে কবুল করে আমাকে মাফ করে দেন। রফিক দুলাভাই অনেক ভালো লোক। যখনই আমি কোনো সমস্যায় পড়তাম তখন তার কাছে গেলে আপন ভাইয়ের মতো পাশে দাঁড়াতেন। বুকে আগলে রেখে পরামর্শ দিতেন। ভাই আপনি সাইমুনকে আপনার ছোট ভাইয়ের মতো আগলে রাখার চেষ্টা করবেন। সাইমুন তুমি রফিক ভাইকে বাবার মতো সম্মান করবে।’

স্ত্রীর উদ্দেশ্য সাইফুর লেখেন, ‘খুব দ্রুত সংসার জীবন শুরু করবা। আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন।’আশুলিয়া থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]