চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম সিআইপি নির্বাচিত

Share the post

প্রেস বিজ্ঞপ্তি ।। চট্টগ্রাম

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন সিআইপি (ট্রেড-২০১৮) নির্বাচিত হয়েছেন। দেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে সিআইপি-২০১৮ ঘোষণা করেছেন। গত ২০ জানুয়ারি ২০২২ ইং ঢাকাস্থ একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি ১৩৮টি রপ্তানি খাতে ও ৩৮টি ট্রেড খাতে অর্থাৎ মোট ১৭৬ জন সিআইপি-দের সম্মাননা ও সিআইপি কার্ড প্রদান করেন। মনোনীত সিআইপি ব্যক্তিকে সরকার কর্তৃক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয় যা তাঁর ব্যবসায়িক ভাবমূর্তি বৃদ্ধি ও উন্নয়নের পথকে আরো সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উল্লেখ্য, চেম্বার সভাপতি মাহবুুবুল আলম বর্তমানে বিভিন্ন সামাজিক ও সেবাধর্মী কর্মকান্ডে জড়িত থাকার পাশাপাশি দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)’র প্রাক্তন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র চেয়ারম্যান, কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (সিইসিসিআই)’র সহ-সভাপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটি (বেজা) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র গভর্ণিং বোর্ডের সদস্য এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র বোর্ড সদস্য ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ’র পরিচালক, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার হিসেবেও বর্তমানে দায়িত্ব পালন করছেন।

এম. আলম গ্রæপ’র স্বত্বাধিকারী, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিঃ ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড’র ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম ২০০৭-২০০৮ সালে চিটাগাং চেম্বারের সহ-সভাপতি, ২০১১-২০১২ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি এবং পরবর্তীতে টানা পঞ্চমবারের মত (২০১৩-২০১৪, ২০১৫-২০১৬, ২০১৭-২০১৮, ২০১৯-২০২১ ও ২০২১-২০২৩) সভাপতির দায়িত্ব পালন করছেন। চেম্বার সভাপতি ইতিপূর্বে ২০১৪ সিআইপি (শিল্প), ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে সিআইপি (ট্রেড) মনোনীত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]