চিটাগং ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্স ক্লাবের উদ্যোগে ‘প্রজেক্ট কিরণ’ -এর কার্যক্রম সফলভাবে সম্পন্ন

Share the post

 আকিব উজ জামান ফাহিম : “মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?”ভূপেন হাজারিকার বিখ্যাত গানের এই লাইনগুলো আমাদের বার বার মনে করিয়ে দেয় মানুষের জন্য মানুষের সহযোগিতা ঠিক কতোটা প্রয়োজন। বেঁচে থাকার লড়াইয়ে তাই সমাজের মানুষই একে অপরের চালিকাশক্তি।

এই মূলমন্ত্রকে ধারণ করেই চট্টগ্রাম শহরের অবহেলিত মানুষদের সহযোগিতার লক্ষ্যে এগিয়ে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন Chittagong University Human Resource Club (CUHRC)।

সম্প্রতি সংগঠনটির উদ্যেগে ‘প্রজেক্ট কিরণ’- নামে একটি জনসেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় , যার উদ্দেশ্য ছিল সমাজের নিম্নস্তরের অবহেলিত মানুষদের হাতে শীতবস্ত্র থেকে শুরু করে প্রয়োজনীয় পোষাক, কম্বল এবং খাদ্যদ্রব্য তুলে দেয়া।

এই লক্ষ্যে গত ২৯ই জানুয়ারি (রবিবার) দিনব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রম শুরু করে। দিনের আলো নিভে যাওয়ার পর রাতের আঁধারে তারা ফোটাতে শুরু করেন ‘প্রজেক্ট কিরণ’-এর আলো। রাত ৯ টা থেকে তারা চট্টগ্রাম শহরের পথেঘাটে ভাসমান জীবন অতিবাহিত করা মানুষদের মাঝে ভালোবাসার উষ্ণতা ছড়ানো শুরু করেন।

উক্ত সংগঠনের গ্রিন এন্ড কমিউনিটি সার্ভিস উইং এর তত্ত্বাবধানে, ৩০ জনের অধিক স্বেচ্ছাসেবী এবং তাদের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম শহরের ২নং গেইট এলাকা, জিইসি, প্রবর্তক, চকবাজার, চট্টগ্রাম মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করা হয়। উক্ত কার্যক্রম গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে এবং প্রায় দুইশতাধিক মানুষকে শীতবস্ত্র প্রদানের মাধ্যমে সাহায্য করতে সক্ষম হয় এই ক্লাবটি।পাশাপাশি সমাজের এই বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসচেতনতার কথা চিন্তা করে এবং তাদের সুস্বাস্থ্য নিয়ন্ত্রণে একই সাথে বিতরণ করা হয়েছে সাবান, পেট্রোলিয়াম জেলিসহ বিভিন্ন সামগ্রী।

চিটাগং ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্স ক্লাবের প্রতিনিধিরা বলেন- ” সমাজের এই হতদরিদ্র মানুষদের খাদ্য, বস্ত্র এবং সুস্বাস্থ্য একই সাথে অবহেলিত। আমরা চেষ্টা করেছি যাতে কিছু সংখ্যক মানুষের কাছে আমরা এই সম্মিলিত প্রচেষ্টা নিয়ে পৌঁছাতে পারি। ”

বিগত বছরগুলোতে ক্লাবটি এগিয়ে এসেছে এমনই বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম নিয়ে। এর আগে গত বছর সংগঠনটি ‘আলোর ফাঁড়ি’ নামক জনসেবামূলক একটি কার্যক্রম নিয়ে এগিয়ে আসে এবং তা সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]