চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে বাহিনীর বিপুল পরিমাণ মাদক সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

Share the post
চাঁপাইনবাবগঞ্জ বিশেষ প্রতিনিধি, ইয়াসিন আরাফাত: চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর পৃথক পৃথক  দু’টি অভিযানে হুজরাপুর কাজিপড়া এবং রেহাইচর এলাকা থেকে ১১ কেজি ২৯০ গ্রাম হেরোইন এবং ১টি ওয়ানশুটারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-৫ এবং সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল। আজ (১৯ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার  সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার  (১৮ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর কাজিপাড়া নদীর ধারে অভিযান চালিয়ে ১০ কেজি ৭শ গ্রাম হিরোইন এবং রাত সাড়ে ৯ টার দিকে রেহাইচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৯০ গ্রাম হেরোইনসহ ১টি ওয়ানশুটার গান উদ্ধার  করা হয়। র‌্যাব জানায়,মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে ঢুকবে  এমন তথ্যের ভিত্তিতে  মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। পরে মাদক কারবারী মাদক বহনকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে  তাদের হেফাজতে থাকা মাদকসহ ১টি ওয়ানশুটারগান ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত হেরোইন ও ওয়ানশুটারগান  চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]