চাঁপাইনবাবগঞ্জে এক দফা দাবিতে নার্সিং শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের অপসারণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে নার্সিং শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। নার্সিং সংস্কার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও হাসপাতালে কর্মরত নার্সরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগম, নার্সিং ইন্সট্রাক্টর রহিমা খাতুন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. আজিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ নার্সেস এ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া খাতুনসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]