চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে দেখা মিলল রাসেল ভাইপার

Share the post
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ইয়াসিন আরাফাত: চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ভেসে আসে একটি রাসেল ভাইপার সাপ। পরে সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মারার পর সেখানেই পুঁতে ফেলে স্থানীয়রা। শনিবার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলার পদ্মার বাঁধ সংলগ্ন বালুরঘাট এলাকার সাত্তার মোড়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, বন্যার পানিতে ভেসে আসা রাসেল ভাইপার সাপ লোকালয়ে আসতে দেখার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে লাঠি দিয়ে সাপটি মেরে ফেলেন তারা। পরে ঘটনাস্থলে সাপটি মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয়। প্রত্যক্ষদর্শী রহমত আলী বলেন, সকালে পদ্মা নদীর পাসে দাঁড়িয়ে ছিলাম। এ সময় সামনে রাসেল ভাইপার দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে যাই। পরে আমার চিৎকারে কয়েকজন এগিয়ে এসে রাসেল ভাইপার সাপটি লাঠি দিয়ে পিটিয়ে মারি। গত চারদিন থেকে বর্ষায় পদ্মায় নতুন পানি আসার পর থেকে রাসেল ভাইপারের বেশি লক্ষ্য করা যাচ্ছে।

আরেক প্রত্যক্ষদর্শী আব্দুল বারেক বলেন, পদ্মার নতুন পানি আসার সঙ্গে সঙ্গে রাসেল ভাইপার আতঙ্কে বেড়ে গেছে। সব সময় পদ্মা পাড়ের এলাকার মানুষকে আতঙ্কের মধ্যে থাকতে হয়। এই বিষধর সাপ থেকে মুক্তি চাই। সবাই চাইছে, শিগগিরই যেন সরকার এই বিষধর সাপের উপদ্রব থেকে যথাযথ পদক্ষেপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]