চলছে ভোট-অনিয়মে স্থগিত গাইবান্ধা-৫ আসনে

Share the post

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।অনিয়মের কারণে গত বছরের ১২ অক্টোবর স্থগিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো ভোট হচ্ছে এই আসনে। ১৪৫টি কেন্দ্র পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। এসব কেন্দ্র সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে কেন্দ্রীয়ভাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের মাহমুদ হাসান, জাতীয় পার্টির গোলাম শহীদ, বিকল্পধারার জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র সৈয়দ মাহবুবুর রহমান। দুই উপজেলার ১৭ ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার।

তবে নির্বাচনে অনাস্থা জানিয়ে সরে দাড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান। নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে থাকছে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদ্যসের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভোটে কোন অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনার আহসান হাবীব খান বলেন, ১৪৫ কেন্দ্রে সিসি ক্যামেরা থাকছে ১ হাজার ২৪২টি। যার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভোট পর্যবেক্ষণ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা।

গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন জানান, নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে থাকছে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদ্যসের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ১৪৫ জন প্রিজাইডিং অফিসার, ৯৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৯০৪ জন পোলিং অফিসার।’

গাইবান্ধা -৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, এই আসনের দুই উপজেলার ১৭টি ইউনিয়নের ১৪৫টি ভোট কেন্দ্রে নারী-পুরুষসহ ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]