চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী সুহেল গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী রায়পুরার দূর্গম চরাঞ্চলের আতংক একাধিক হত্যা সহ বিভিন্ন মামলার পলাতক  আসামী শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়া (৩৭) ওরফে সুহেল কে ৫টি বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ গ্রেফতার করেছে সেনা পুলিশ র‍্যাবের যৌথবাহিনী।
পুলিশ বলছে, নরসিংদী পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোহেলের বিরুদ্ধে ৩টি হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, জমি দখল, দাঙ্গা হাঙ্গামা সহ বিভিন্ন অভিযোগে ডজনখানেক মামলা রয়েছে থানায়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, ২১ জুলাই (সোমবার) ভোরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ ও বালুরচর এলাকায় পূর্ব শক্রতার জের ধরে হানিফ মাস্টার এবং এরশাদ গ্রুপ এর মধ্যে গোলাগুলির ঘটনায় মোমেনা বেগম নামে একনারী গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় আরও ৩ জন গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এমন সংবাদ পেয়ে সেনা, পুলিশ এবং র‍্যাবের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর একটি যৌথদল ওই এলাকায় সন্ত্রাসীদের গ্রেফতার করতে সাড়াঁশী অভিযান চালায়। এমন সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে একাধিক হত্যা সহ বিভিন্ন মামলার পলাতক আসামী ও শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়া ওরফে সুহেল শ্রীনগর বাজারঘাট থেকে নৌকাযোগে পালিয়ে যাওয়ার সময় মেঘনা নদী থেকে তাকে গ্রেফতার করে। তিনি আরও বলেন, এসময় তার কাছ থেকে ৫টি একনলা বন্দুক, পিস্তলের ২টি ম্যাগজিন ও ৩০ রাউন্ড গুলি, ৪ রাউন্ড রাইফেলের গুলি এবং ১২ রাউন্ড শর্টগানের গুলি সহ নগদ টাকা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সুহেলের প্রতি পুলিশী গোয়েন্দা নজরধারীতে ছিল বলেই আজ তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। স্থানীয় ও একাধিক সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়া ওরফে সুহেল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। রায়পুরা থানা সন্ত্রাসীদের যে তালিকা করে, তাতে প্রথমেই আছে সুহেলের নাম।
এলাকায় আধিপত্য বিস্তার, হত্যা, বালু ব্যবসার নিয়ন্ত্রণ, মাদক বিক্রি, চাঁদাবাজি, অস্ত্র, অন্যের জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ এমন কোন অপরাধ নাই যে সে করে নাই। কথায় কথায় সাধারণ মানুষের উপর করা হতো নির্যাতন। তার কথার অবাধ্য হলেই তার জীবনে নেমে আসতো অন্ধকার। এক কথায় তিনি নিজেকে চরাঞ্চলের স্বঘোষিত রাজা মনে করত। চরাঞ্চলকে মাদকের অভয়ারণ্যে হিসেবে গড়ে তুলেন তিনি। মাদক বিক্রি বন্ধ করাকে কেন্দ্র করে সুহেলের নেতৃত্বে চলতি বছরের ৭ ফেব্রুয়ারী শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়ি হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি করে চেয়ারম্যানের ছোটভাই শাকিল খানের স্ত্রী শান্তা ইসলামকে (২৪) প্রকাশ্যে গুলি করে হত্যা করে। সোহেল মিয়া ২০২১ সালে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। এর আগে তিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয়ে তিনি গড়ে তুলেন বিশাল অস্ত্র ও মাদকের ভান্ডার। অল্প কিছুদিনের মধ্যে তিনি প্রচুর অর্থ-বিত্তের মালিক বনে যান। তার এই সম্রাজ্য ধরে রাখতে ২০২২ সালে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজল হোসেন, ততকালীন উপজেলার সাবেক চেয়ারম্যান ( আওয়ামী লীগ নেতা) মিজান চৌধুরী ও এসএসএফ এর প্রধান মুজিবুর রহমানের ভাই পাড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান জুয়েলের সঙ্গে সখ্যতা গড়ে রাজু এমপিকে পাশ কাটিয়ে আফজল-মিজান গ্রুপে যোগদান করেন। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হত্যা, রাহাজানির মত ঘটনা ঘটলোও তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে রয়েছেন অধরা। ২০২৪ সালে হাসিনা সরকারের পতন হলে রাতারাতি তিনি স্থানীয় বিএনপি নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলেন। বর্তমানে তিনি নিজেকে যুবদলের নেতা পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিছিলে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন।
স্থানীয় এলাকাবাসী বাংলাবাজার পত্রিকাকে বলেন, চরাঞ্চলবাসী এতদিন সন্ত্রাসী সুহেলের নিকট জিম্মি ছিল। যৌথ বাহিনীর অভিযানে সুহেলের গ্রেফতারের খবরে রায়পুরা সহ বিভিন্ন এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]