চরভদ্রাসন বাজারে ফুটপাত ও রাস্তা দখল: চলাচলে চরম ভোগান্তি

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র সদর বাজার বর্তমানে ফুটপাত ও রাস্তা দখলের কারণে তীব্র জনদুর্ভোগে পড়েছে। কাঁচাবাজার ও মাছবাজারের আশেপাশের যাতায়াতের রাস্তাগুলোতে গড়ে উঠেছে অবৈধ সবজি ও ফলের দোকান। ফলে পথচারী ও যানবাহন চালকদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
প্রতিদিন সহস্রাধিক মানুষ এ বাজারে কেনাকাটার জন্য আসেন। কিন্তু বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা ও চলাচলের জায়গা জুড়ে রয়েছে সবজির বস্তা, ফলের ঝুড়ি ও দোকানিদের মালামাল। বাজারের বেশিরভাগ ফুটপাত ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় জনসাধারণ বাধ্য হচ্ছে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে।কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (CAB) চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি জয়নুল আবেদিন কামাল বলেন,”কিছু অসাধু ব্যবসায়ী দোকানের সামনে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রায় তিন বছর আগে এই সমস্যা নিরসন হলেও উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় পুনরায় তা জনদুর্ভোগে রূপ নিয়েছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং নিয়মিত নজরদারি প্রয়োজন।”
এ প্রসঙ্গে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. গোলাম মুর্তজা বলেন,”ব্যবসায়ীদের দ্বারা রাস্তা ও ফুটপাত দখলের ফলে যেকোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার সময় আমাদের নিয়মিত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। বিশেষ করে ভাই ভাই মার্কেট ও দর্জি মার্কেট এলাকায় রাস্তার ওপর যেভাবে অযৌক্তিকভাবে টিনশেড (টিনা সেট) তৈরি করা হয়েছে, তা জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের যানবাহন ও সরঞ্জাম নিয়ে প্রবেশকে অত্যন্ত কষ্টসাধ্য করে তুলেবে।”
এ বিষয়ে বাজারের একাধিক ব্যবসায়ী জানান, বিকল্প জায়গার অভাবেই তারা ফুটপাত ও রাস্তার পাশে দোকান বসাতে বাধ্য হচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে যদি উপযুক্ত স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, তাহলে তারা স্বেচ্ছায় দখল ছেড়ে দিতে প্রস্তুত।
এ প্রসঙ্গে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন,
“ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। অচিরেই এ বিষয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]