চতুর্থ দফায়ও টাইগারদের করোনা নেগেটিভ

Share the post

নিউজিল্যান্ডে তামিম-মুশফিকদের কোয়ারেন্টিন পর্বের শেষদিন আজ। চতুর্থ কভিড টেস্টেও নেগেটিভ হয়েছেন সবাই। ব্যক্তিগত আর ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলনের পর এবার দলীয় প্রস্তুতির পালা। সেই ক্যাম্পের জন্য বুধবার কুইন্সটাউনে যাবে টাইগাররা। সেখানে যুক্ত হবেন স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি।

নেটে ব্যস্ত সময় ক্রিকেটারদের। ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলনের শেষদিন ছিল মঙ্গলবার। শরিফুলের পেস আর মিরাজের স্পিন সামলাতে দারুন সাবলীল মুশফিক-লিটনরা। আসল আনন্দ ছিল অন্য জায়গায়। শেষ হচ্ছে কোয়ারেন্টিনের দিন।

পরের ধাপে একসঙ্গে পুরো দল অনুশীলনের সুযোগ পাবে। সেজন্য ক্রাইস্টচার্চ ছেড়ে বুধবার টাইগাররা যাবে কুইন্সটাউন।মাঠের মাঝখানে দুই পেসারের খুনসুটি। মুক্তির আনন্দই যেখানে আসল বিষয়।

অধিনায়ক তামিম ইকবাল ব্যস্ত জিম সেশনে। নিউজিল্যান্ডের স্পোর্টিং উইকেট আর আউটফিল্ডে ফিটনেস বড্ড জরুরী।কোয়ারেন্টিনের প্রথম ৭ দিন ছিল বড় কষ্টের। হোটেলে রুমবন্দী জীবনে ৩০ মিনিট করে দুইবার বাইরে শ্বাস নেয়ার সুযোগ।

পরের ৭ দিন ছোট ছোট গ্রুপে জিম আর অনুশীলনের সুযোগ। দুইধাপে ১৪ দিনের এই কোয়ারেন্টিনে মোট ৪ বার হয়েছে কভিড টেস্ট।

যার সবগুলোতে উতরে গেছে বাংলাদেশ দলের সবাই। এবার স্বাভাবিক জীবনে ফেরার হাতছানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]