চট্রগ্রামে দেবাশীষ পাল দেবুর উদ্যেগে যুবলীগ প্রতিষ্ঠাতার ৮১ তম জন্মবার্ষিকী পালিত

Share the post

শেখ ফজলুল হক মনি (৪ ডিসেম্বর ১৯৩৯ – ১৫ আগস্ট ১৯৭৫) ছিলেন একজন রাজনীতিবিদ এবং সাংবাদিক।তিনি ছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম প্রধান গেরিলা বাহিনী মুজিব বাহিনী তার নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত এবং পরিচালিত হয়।

দেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি তার সম্পাদনায় সাপ্তাহিক বাংলার বাণী পত্রিকা দৈনিকে রূপান্তরিত হয়। বঙ্গবন্ধুর নির্দেশে তিনি ১৯৭২ সালের ১১ নভেম্বর আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন এবং এর চেয়ারম্যান নির্বাচিত হন। যুগপৎ তিনি তেজগাঁ আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। ১৯৭৩ সালের ২৩ আগস্ট তিনি সাপ্তাহিক সিনেমা পত্রিকা প্রকাশ করেন। ১৯৭৪ সালের ৭ জুন তার সম্পাদনায় দৈনিক বাংলাদেশ টাইমস প্রকাশিত হয়। ১৯৭৫ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠিত হলে তিনি এর সম্পাদকমন্ডলীর সদস্য মনোনীত হন। তার রচিত গল্পের সংকলন বৃত্ত ১৯৬৯ সালে প্রথম প্রকাশিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক বাহিনীর কতিপয় সদস্যের হাতে তিনি নির্মমভাবে নিহত হন।

আজ ৪ ডিসেম্বর এই মহান নেতার ৮১ তম জন্মবার্ষিকী।এ উপলক্ষে বন্দর নগরী চট্রগ্রামের আমানত শাহ মাজার সংলগ্ন তনজিমুল মোছলেমিন এতিমখানায় খাবার বিতরণ করেছেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার জুমার নামাজ শেষে এতিমদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

আলোচনা সভায় দেবাশীষ পাল দেবু বলেন, যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক সমৃদ্ধির পথে বাংলাদেশ তখন ভাস্কর্য ইস্যুতে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে যুবলীগই যথেষ্ঠ।শেখ ফজলুল হক মণির উত্তরসূরিরা পেছন থেকে কলকাঠি নাড়া পাকিস্থানী প্রেত্মতাদের মুখোশ উম্মোচন করতে সময় নিবে না।যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে যুবলীগ বদ্ধপরিকর।

এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ওয়াহিদ মুরাদ রাসেল, আনিফুর রহমান লিটু, নজরুল ইসলাম, নুরনবী পারভেজ, মারুফ আহমেদ সিদ্দিকী, মো.ইউনুচ, মো.রাসেল, মাঈনুদ্দীন মাঈনু, এসকান্দর আলম, ইশরাদ ইফতেখার, মো.নাঈম, যুবায়ের হোসেন অভি, মো.ইসমাঈল, সৌরেন বড়ুয়া,ফয়সাল হোসেন, আসিফ হোসেন মিলাদ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]