সন্দ্বীপের ধর্ষণ মামলার আসামি সীতাকুণ্ডে আটক

Share the post

সন্দ্বীপ: সন্দ্বীপে উপজেলায় এক স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি মারুফ হোসেনকে (২৫) আটক করেছে র‌্যাব-৭। আজ শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে সীতাকুণ্ড বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭’র অপারেশন অফিসার মেজর মুশফিক।

মেজর মুশফিক জানান, পলাতক মারুফ ছদ্মবেশে সীতাকুণ্ড বাজারে ফল বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ শনিবার দুপুর ৩টার দিকে সীতাকুণ্ড বাজার থেকে তাকে আটক করা হয়। জানা যায়, ভালবাসার ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী মারুফ হোসেন ছাত্রীটিকে একাধিকবার ধর্ষণ করে। গত ২ এপ্রিল ধর্ষণের অভিযাগ এনে ছাত্রীর বাবা মারুফকে প্রধান আসামি ও একজন সহযোগীসহ দুইজনকে আসামি করে সন্দ্বীপ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। আসামির পিতা ছাত্রীটির স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য। ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, আসামি মারুফ হোসেন খারাপ উদ্দেশ্য নিয়ে ছাত্রীটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ডিসেম্বর মাসের শেষ দিকে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি রুমে ধর্ষণ করে। বিষয়টি পরিবারে জানাজানি হলে ছাত্রীর পিতা বাদি হয়ে বুধবার থানায় মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]