চট্টগ্রাম সরকারি সিটি কলেজে এডহক কমিটি গঠন

Share the post

চট্টগ্রাম সংবাদ : চট্টগ্রাম সরকারী সিটি কলেজের দিবা ও নৈশ শাখায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য দুইটি এডহক কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

আজ কলেজের অধ্যক্ষ ড. সুদীপা দত্ত স্বাক্ষরিত দুটি অফিস আদেশের মাধ্যমে দুটি এডহক কমিটি গঠন করেন। কমিটিতে দিবা শাখায় ১৮ জন শিক্ষার্থী এবং নৈশ শাখায় ১১ জন শিক্ষার্থীকে রাখা হয়েছে। তারা হলেন-

কমিটি (দিবা শাখা):
তন্ময় দাস গুপ্ত, মাছুদুর রহমান, মোঃ বেলাল উদ্দিন, ইমাম হোসেন, ইফতেখার মিয়া রাকিব, হেলাল উদ্দিন, আব্বার কবির ফাহিম, কাজী মুসলেহ উদ্দিন, মোঃ সোহাগ, রুবি আক্তার, শহিদুল ইসলাম শহীদ, ইরফান হোসেন, সাহেদ আহমদ ইমন, শাহী ইমরান, শহীদুল ইসলাম নেওয়াজ, মামুন হোসেন, আতিক হাসান ও সোহরাব হোসেন।
কমিটি (বৈকালিক শাখা):
মোঃ তাহসিন,আব্দুল মোনাফ,বেলাল হোসেন, লোকমান হোসেন পারভেজ, নাঈম উদ্দিন অনিক, মোহাম্মদ তারেক, মোঃ শাকিল হোসেন, আব্দুর রাজ্জাক আরাফাত, সোহরাব হোসেন সাকিব, আফরুনা খানম সিনথি ও শাহরিয়ার মিনহাজ।

অফিস আদেশটিতে বলা হয়েছে, কলেজের ছাত্র-ছাত্রীদের সহ-শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ অক্ষুন্ন রাখা এবং শিক্ষার সাথে সম্পর্কিত বিষয়সমূহ পরিচালনায় সহযোগিতার জন্য সরকারি সিটি কলেজ, চট্টথাম ছাত্র সংসদ সংবিধানের ১১ ও ১২ অনুচ্ছেদের (ঘ) ধারা মোতাবেক দিবা ও নৈশ শাখার ছাত্র-ছাত্রীদের নিয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য এই এডহক কমিটি গুলো গঠন করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, ০৮/১০/২০০৫ তারিখে গঠিত (২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের) জন্য এতদসংক্রান্ত কমিটি বিলুপ্ত করা হল। বর্তমান এডহম কমিটি কলেজের অধ্যক্ষের নির্দেশে সহ-শিক্ষা কার্যক্রম বিষয়ে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত অধ্যাপকের অধীনে থেকে দায়িতৃপালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]