চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

Share the post

অদ্য ১৫/০১/২০২০ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপি’র কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে নভেম্বর ও ডিসেম্বর-২০১৯ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ, সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নভেম্বর-২০১৯ মাসে অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৪৫ (পয়ঁতাল্লিশ) জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফ’দেরকে নগদ ১ লক্ষ ৯৪ হাজার টাকা ও সম্মাননা সনদ প্রদান করা হয়। নভেম্বর-২০১৯ মাসে শ্রেষ্ঠ বিভাগ, শ্রেষ্ঠ অতিঃ উপ- পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ পরিদর্শক, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক এর সম্মাননা সনদ প্রাপ্ত হয়েছেন যথাক্রমে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিঃ উপ- পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব শাহ মোঃ আব্দুর রউফ, সহকারী পুলিশ কমিশনার (বায়েজিদ জোন) জনাব পরিত্রান তালুকদার, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ জাহেদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব কাজল কান্তি চৌধুরী, পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ নেজাম উদ্দীন, পিপিএম, অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা, এসআই/রাজিব কান্দি দে, ডবলমুরিং থানা।

ডিসেম্বর-২০১৯ মাসে অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৪৭ (সাতচাল্লিশ) জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফ’দেরকে নগদ ১ লক্ষ ৯০ হাজার টাকা ও সম্মাননা সনদ প্রদান করা হয়। ডিসেম্বর-২০১৯ মাসে শ্রেষ্ঠ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ পরিদর্শক, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক, শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক এর সম্মাননা সনদ প্রাপ্ত হয়েছেন যথাক্রমে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব পিযুষ চন্দ্র দাস, পুলিশ পরিদর্শক জনাব প্রিটন সরকার, অফিসার ইনচার্জ, বায়েজিদ বোস্তামি থানা, পুলিশ পরিদর্শক জনাব বিশ^জিৎ বর্মন, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ,এসআই/মোঃ আলমগীর হোসেন, কর্ণফুলী থানা, এএসআই/জয়নাল আবেদীন, কোতোয়ালী থানা।

পুলিশ কমিশনার মহোদয় তাহার বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপি’র পুলিশ সদস্যদের’কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও ডিবি’কে যৌথভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার মহোদয় সকল বিভাগের ডিসিদের স্ব স্ব বিভাগে মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। সংশ্লিষ্ট ডিসিগণ’কে এই বিষয়টি তদারকি করার জন্য নির্দেশনা প্রদান করেন। রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।

সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা করা হয়। এছাড়া অপরাধ সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয় পুলিশ সপ্তাহ ২০২০ অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]